স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের রাজনীতি করে গড়েননি টাকা পয়সা। দুর্দান্ত ক্ষমতায় একেকজন যখন দামি গাড়ি, বাড়ী তৈরিতে ব্যস্ত আনোয়ার পড়ে ছিলেন একটি ছোট্ট ঘরে। স্ত্রী ও ছোট্ট সন্তানদের নিয়ে ডাল ভাতে কেটে যেতো চুনারুঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ারের জীবন। ক্ষনতাসীন দলের পদ-পদবিতে বসেও গরীবি হালতে কেটে যেতো যার দিন তিনি কেএম আনোয়ার হোসেন।
কয়েকদিন আগে আহম্মদাবাদ ইউনিয়নে আনোয়ারের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আনোয়ার অসুস্থ স্ত্রীকে নিয়ে ছিলেন চিকিৎসার কাজে। বাড়ীতে ছিলো নিরবতা।
অসুস্থ স্ত্রীর চিকিৎসা খরচ মেটাতে আনোয়ার যখন হিমশিম খাচ্ছেন তখনই মরার উপর খাড়ার ঘাঁ হিসেবে দাড়িয়েছে এই ঘটনাটি। আগুনে ঘরের সকল জিনিস পুড়ে ছাই হয় আনোয়ারের।
স্থানীয়রা জানান, আগুন কিভাবে লেগে গেলো তা কেউ জানেন না। বৈদ্যতিক সার্কিট নাকি পরিকল্পিত কোন কিছু হতে পারে এ নিয়ে আলোচনা থাকলেও কেউ কোন নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
স্থানীয়রা বলেন, কেএম আনোয়ার কোন সময় সাহায্যের কারনে কারো কাছে যাননি। তিনি কষ্ট থাকলেও সততা নিয়ে চলেছেন সব সময়। দল যখন ক্ষমতায় ছিলো তখন একেবারেই নিজেকে গুটিয়ে রেখেছিলেন। শীর্ষ পদে থেকে এই অবস্থা কেউ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্য।


