অনলাইন ডেস্কঃ নতুনকুঁড়ি ব্লাড ডোনার সোসাইটি উইমেন্স টিম এর উদ্যাগে পবিত্র ইদুল ফিতর কে সামনে রেখে পথচারী ও পথ শিশুদের নিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন অর্ধ শতাধিক সদস্য নিয়ে মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়। ৷ উক্ত মেহেদি উৎসবে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রতিষ্টাতা আহমেদ করিম, নতুনকুঁড়ি ব্লাড ডোনার সোসাইটি এর পরিচালক নুর উদ্দিন, সংগঠন এর প্রধান যোগাযোগ বিষয়ক সমন্বয়ক আবিদুল হক সপন, প্রধান নারী বিষয়ক সমন্বয়ক: ফারজানা আক্তার শান্তা, প্রধান অর্থ বিষয়ক সমন্বয়ক সানজিদা আক্তার৷ এছাড়ার জেলা দায়িত্বশীল জেনিফা আক্তার সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে
নতুনকুঁড়ি ব্লাড ডোনার সোসাইটি উইমেন্স টিম এর উদ্যাগে মেহেদী উৎসব সফল ভাবে সম্পন্ন হয়৷ ত্রিশ এর অধিক পথচারী ও পথশিশুদের হাতে মেহেদী পড়িয়ে দেওয়া হয়৷ প্রধান নারী বিষয়ক সমন্বয়ক ফারজানা আক্তার শান্তার নেতৃত্বে এই উৎসব অনুষ্ঠিত হয়৷ সংগঠনের দায়িত্বশীল কয়েকজন জানান, এমন উদ্যাগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, চলো করি রক্ত দান তুলে ধরি সবার মাঝে নবজাগরণের গান এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালিত করছেন।


