চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তরুণ ও জননন্দিত চেয়ারম্যান প্রার্থী জসীমউদ্দীনের সমর্থনে শত শত মোটরসাইকেল নিয়ে এক বিশাল শুভ যাত্রা (শোডাউন) অনুষ্ঠিত হয়েছে। আনন্দমুখর পরিবেশে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রায় ইউনিয়নের সর্বস্তরের তরুণ ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
২০ অক্টোবর মঙ্গলবার বিকালে দিনব্যাপী অনুষ্ঠিত এ মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা জসীমউদ্দীনকে উষ্ণ শুভেচ্ছা ও অভিবাদন জানান।
শোভাযাত্রা শেষে চেয়ারম্যান প্রার্থী জসীমউদ্দীন পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানান।
মণ্ডপগুলোতে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে চেয়ারম্যান প্রার্থী জসীমউদ্দীন বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের পাইকপাড়া ইউনিয়ন। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সকলের আনন্দের উৎসব।
আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন পাইকপাড়া ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
এ সময় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক তাঁর সাথে উপস্থিত ছিলেন। বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান এবং তাঁর এই উদ্যোগের প্রশংসা করেন।


