আলা উদ্দিন: চুনারুঘাট উপজেলা ১০ নং মিরাশি ইউনিয়ন জামায়াতের ২০২৬-২৭ সেশনের কমিটি গঠন করা হয়েছে। ২৮ নভেম্বর রোজ শনিবার বাদ মাগরিব মিরাশি ইউনিয়নের ইউনিয়ন পরিষদে উক্ত সভা অনুষ্ঠিত হয়। হাফেজ নাজমুল হাসান জাবেদ এর পরিচালনায় সভাপতি হিসেবে উপস্থিত আব্দুল মনাফ মুহরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর মীর সাহেব আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা এমদাদুল হক চৌধুরী, কর্মপরিষদ এর সদস্য ডাঃ আব্দুল কাদির, কর্মপরিষদ সদস্য মাওলানা রায়হান উদ্দিন,এবং প্রতিটি ওয়ার্ড কমিটির সভাপতি সেক্রেটারি বৃন্দ। প্রধান অতিথির বক্তব্য শেষে ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়, উক্ত কমিটিতে রয়েছেন সভাপতি হিসেবে সভাপতি আব্দুল মনাফ মুহরি, সহসভাপতি শরিফুল ইসলাম,সহসভাপতি হাজী আকবর হোসেন, সেক্রেটারী নাজমূল হাসান জাবেদ, সহকারী সেক্রেটারি এড এনামুল হক মুন্সি, সহকারী সেক্রেটারি মো শামীম গাজীকে ঘোষণা করা হয়। প্রধান অতিথির বক্তব্য বলেন আমরা ৬সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করলা পরবর্তিতে ইউনিয়ন কমিটির সবাইকে নিয়ে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি। উপস্থিত বক্তারা বলেন দেশকে নানান চক্রান্ত চলছে দেশকে রক্ষা করতে হলে সবাই সতর্ক থাকতে হবে, দেশের সকল আপামর জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শ রাষ্ট্র গড়তে চায়, সেই আদর্শ রাষ্ট্র গড়তে দেশের সকল নাগরিক বুন্দের কাছে জামায়াতে ইসলামী সহযোগিতার হাত বাড়ালেন সবাই সহযোগীতা করতে আহবান জানান নেত্রী বৃন্দ। উক্ত কমিটি অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



