১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চুনারুঘাট উপজেলা
সরকার দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখননের মাধ্যমে পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন জি কে গউছ এমপি

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন জি কে গউছ এমপি

আব্দুর রাজ্জাক রাজুঃ  সোমবার সকালে উপজেলার দেওরগাছ ইউনিয়নের লক্ষীপুরে নিজ হাতে মাটি কেটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ।

তিনি বলেন, সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোঃ আরেফীন। এ সময় তিনি বলেন, সরকার দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখননের মাধ্যমে পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

স্থানীয়রা জানান , বুচিনালা খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা কমবে, সেচ ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এতে স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Download Photo Card

চুনারুঘাট উপজেলা নিয়ে আরও পড়ুন