চুনারুঘাট উপজেলা

চুনারুঘাটে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

চুনারুঘাটে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ চুনারুঘাট উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির আওতায় স্থানীয় জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করা।

এ ধরনের কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়গুলোতে মাছের প্রাপ্যতা বৃদ্ধি, মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।