সিনিয়র করেসপন্ডেন্টঃ চুনারুঘাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদের মাসিক সভা এবং উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত পৃথক সভাগুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের কার্যক্রম, বিভিন্ন উন্নয়নমূলক বিষয় এবং গ্রাম আদালতের কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিতকরণ ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় নিয়েও মতবিনিময় হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্টরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।


