চুনারুঘাট ব্যকস সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুলের জন্মদিন আজ

চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যাকস)-এর সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের জন্মদিন আজ। তিনি শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার সন্তান।

নাজমুল  ইসলাম  বকুল লন্ডন থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন।

বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতে গড়ে ওঠা আন্দোলনে তিনি প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।

পাশাপাশি চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন।

ব্যবসায়ী সমাজের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।

জন্মদিন উপলক্ষে নাজমুল হোসেন বকুলের পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছেন।