চুনারুঘাটে আজ মঞ্চস্থ হবে ‘চন্দ্রাবতীর মলুয়া’

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বৈচিত্র্যের উৎসব’-এর দ্বিতীয় দিনে আজ শুক্রবার মঞ্চস্থ হবে থিয়েট্রিক্যাল কোম্পানির প্রথম প্রযোজনা ‘চন্দ্রাবতীর মলুয়া’।

এ উপলক্ষে নাটকটির শিল্পী দল ইতোমধ্যে চুনারুঘাটে এসে পৌঁছেছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে নাটকটির পরিবেশনা অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী লোককাহিনি ও বাংলার সংস্কৃতির সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সাহিত্য, সংস্কৃতি ও বিনোদনপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে নাটকটি উপভোগের জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকরা আশা করছেন, ‘চন্দ্রাবতীর মলুয়া’র পরিবেশনা চুনারুঘাটের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং দর্শকদের মাঝে দেশীয় নাট্য ও লোকসংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়াবে।