লিভার প্রতিস্থাপনে ভারত যেতে ভিসা পেয়েছেন মুফতি আব্দুস সালাম তরফদার

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট হাজী আলীম উল্লাহ মাদ্রাসার শিক্ষক ও বিশিষ্ট আলেম মুফতি আব্দুস সালাম তরফদার লিভার ড্যামেজজনিত জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সেখানে তার লিভার প্রতিস্থাপনের চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে ভারতে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ভিসা পেয়েছেন মুফতি আব্দুস সালাম তরফদার। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ফলে চিকিৎসার উদ্দেশ্যে তার ভারত গমন এখন সময়ের অপেক্ষা।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর চিকিৎসার ব্যয় বহনে ছাত্র, শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তাদের সহযোগিতায় চিকিৎসার পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মুফতি আব্দুস সালাম তরফদারের দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

পাশাপাশি তার লিভার প্রতিস্থাপন ও পরবর্তী চিকিৎসা যেন সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।