চুনারুঘাট উপজেলা

চুনারুঘাটের বৈচিত্র্যের উৎসবে অতিথিদের স্বাগত জানালেন এমপি ফয়সাল- সালেহ উদ্দিন

চুনারুঘাটের বৈচিত্র্যের উৎসবে অতিথিদের স্বাগত জানালেন এমপি ফয়সাল- সালেহ উদ্দিন

স্টাফ রিপোর্টারঃ  চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বৈচিত্র্যের উৎসবে’ অতিথিদের স্বাগত জানিয়েছেন হবিগঞ্জ-৪ এর সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সাল ও বিশিষ্ট সাংবাদিক সালেহ উদ্দিন।

শুক্রবার (২ অক্টোবর) আয়োজিত উৎসবের দ্বিতীয় দিনের বিভিন্ন পর্বে অংশ নিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং নিউ এজ সম্পাদক নুরুল কবীরসহ আমন্ত্রিত অতিথিরা হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সালের বাসভবনে উপস্থিত হন।

উৎসবকে ঘিরে চুনারুঘাটের সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্যকে তুলে ধরার পাশাপাশি উপজেলার বিভিন্ন সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনের বন্ধন আরও দৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সুর, নৃত্য, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবস্থলে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন চুনারুঘাটের বহুমাত্রিক সংস্কৃতিকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরতে ভূমিকা রাখবে।