চুনারুঘাট উপজেলা

আমুরোড হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনে উৎসাহ-উদ্দীপনায় ভোট গ্রহণ চলছে

আমুরোড হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনে উৎসাহ-উদ্দীপনায় ভোট গ্রহণ চলছে

আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী আমুরোড হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন চলছে।

আজ বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
সহকারী প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)মোঃ আব্দুল কাদির জানান,নির্বাচনে মোট ৭৫২ জন অভিভাবক ভোটারের মধ্যে ৪৫০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে স্কুল শাখায় মোট ভোটার সংখ্যা ছিল ৫৯৫ জন এবং কলেজ শাখায় ১৫৭ জন।
নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ জানান, সকল নিয়মনীতি মেনে সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
নির্বাচন চলাকালে কেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় চুনারুঘাট থানার সাব-ইনস্পেক্টর (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন, ফলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপ্রিয়ভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়।
এবারের নির্বাচনে উভয় শাখাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দাতা পরিবারের সদস্য আখতারুজ্জামান আক্তার, যুবদল নেতা আলমগীর হোসেন, দরবেশ আলী, সাবেক ইউপি সদস্য শফিকুর রহমান সাপু এবং মৃদুল কান্তি দাস।
অন্যদিকে, কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি পদে লড়ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, মোহাম্মদ তারা মিয়া ও আব্দুস সালাম।
ভোট গণনা শেষে দ্রুতই বিজয়ীদের নাম আনুষ্ঠানিক ফলাফলের মাধ্যমে ঘোষণা করা হবে বলে জানান সংশ্লিষ্ট নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ।