স্নাস্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটের থানা রোডের সুপরিচিত চা ব্যবসায়ী মুশাহিদ স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। স্ট্রোকের কারণে তাঁর মুখমণ্ডলের আকৃতিতে পরিবর্তন এসেছে।
দীর্ঘদিন ধরে চা ব্যবসার সঙ্গে জড়িত মুশাহিদ স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে সুপরিচিত। তাঁর অসুস্থতার খবরে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
তাঁর সুস্থতা কামনায় পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।


