চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ তোফাজ্জল মিয়া: চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বদরগাজি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৯ ও ১৫(১) ধারার বিধান অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাবিবুর রহমান (পিতা—আঃ জব্বার), গ্রাম—পঞ্চাশ, ডাকঘর—পঞ্চাশ, চুনারুঘাট, হবিগঞ্জকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। এ সময় চুনারুঘাট থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।