সিনিয়র করেসপন্ডেন্টঃ চুনারুঘাটের ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন আল ইখওয়ান ইসলামী যুব সংঘের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আগামী ২৮ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।
প্রতিবারের ন্যায় এবারও চুনারুঘাট ডিসিপি হাই স্কুল মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলে আলোচনা পেশ করবেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতি রেজাউল করীম আবরার, শুয়াইব আহমদ আশরাফী ও ক্বারী জুনাইদ আল হাবিব।
এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আগত আরও কয়েকজন উলামায়ে কেরাম মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
আয়োজকরা বলেন, কোরআন-সুন্নাহর শিক্ষা ও ইসলামী মূল্যবোধ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবছর এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করছেন তারা।
মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে আয়োজকদের পক্ষ থেকে প্রস্তুতি ও প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মাহফিল সম্পন্ন করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।


