চুনারুঘাট প্রতিনিধি: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুনারুঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন, চুনারুঘাটের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় জাতীয় ঐক্য, সংহতি, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান।


