চুনারুঘাটে বৈচিত্র্যের উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টোরঃ চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’-এর শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আজ ১ ও আগামীকাল ২ অক্টোবর চুনারুঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এ উৎসব।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল থেকে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

উৎসবকে ঘিরে এরই মধ্যে সাজসজ্জা, মঞ্চ প্রস্তুতিসহ সার্বিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

শেষ মুহূর্তের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করছেন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সালেহ উদ্দিন।

আয়োজকরা জানান, চুনারুঘাটের সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্যকে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও নানা কর্মসূচি থাকবে।

উৎসবে সরকারের মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

আয়োজনকে ঘিরে স্থানীয় সাহিত্য-সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।