স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটের রাজারবাজার বালুমহালের আশ্রাবপুর এলাকায় নির্ধারিত সীমানার বাইরে এবং রাজারবাজার সেতুর এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলনের দায়ে সাহেব আলী (পিতা: সিরাজ আলী, গ্রাম: উত্তর নরপতি, চুনারুঘাট) নামে এক ব্যক্তিকে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে বালু উত্তোলনকালে তাকে আটক করা হয়। এ সময় তিনি জানান, বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের বিষয়ে তারা অবগত ছিলেন না।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সীমানার মধ্যে বালু উত্তোলনের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থ, পরিবেশ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


