চুনারুঘাট উপজেলা

চুনারুঘাটে ৬ ইউনিয়ন ও পৌরসভায় জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ঘোষণা

চুনারুঘাটে ৬ ইউনিয়ন ও পৌরসভায় জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ঘোষণা

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলায় আগামী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৬টি ইউনিয়ন ও চুনারুঘাট পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—

১. ১নং গাজীপুর ইউনিয়ন: মোঃ খলিলুর রহমান
২. ২নং আহমেদাবাদ ইউনিয়ন: মোঃ মুস্তুফা হোসাইন মস্তু
৩. ৩নং দেওরগাছ ইউনিয়ন: মাওলানা রায়হান উদ্দিন
৪. ৫নং শানখলা ইউনিয়ন: অ্যাডভোকেট নজরুল ইসলাম
৫. ৭নং উবাহাটা ইউনিয়ন: মির্জা ফয়সল
৬. চুনারুঘাট পৌরসভা: মীর সাহেব আলী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলা শাখার আমীর মাওলানা ইদ্রিস আলী এ তথ্য জানিয়েছেন।

সূত্র: মাওলানা ইদ্রিস আলী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চুনারুঘাট উপজেলা।