চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির অনুমোদনে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম তালুকদারকে সভাপতি করা হয়েছে । তিনি হবিগঞ্জ জজকোর্ট এর তরুণ আইনজীবী ও চুনারুঘাট উপজেলা রাজার বাজার সংলগ্ন দামোদরপুর গ্রামের তাজুল ইসলাম তালুকদারের ছেলে।
উক্বিত কমিটিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছালেহ আহম্মদ আখনজীকে সদস্যসচিব করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে অভিভাবক প্রতিনিধি, বিদ্যোৎসাহী সদস্য, অবসরপ্রাপ্ত শিক্ষক, জমিদাতা, শিক্ষক প্রতিনিধি ও ইউপি সদস্যসহ মোট ১২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দের প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের যাচাই-বাছাই ও সুপারিশের ভিত্তিতে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।
রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৫৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি চুনারুঘাট উপজেলার রাজার বাজার ডাকঘরের আওতাধীন।


