সিনিয়র করেসপন্ডেন্টঃ লিভার প্রতিস্থাপনের জন্য চলতি সপ্তাহের মঙ্গলবার ভারতে যাচ্ছেন চুনারুঘাট হাজী আলীম উল্লাহ মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুস সালাম তরফদার। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
মুফতি আব্দুস সালাম তরফদার জানান, আগামী মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারতের পথে রওনা হবেন তিনি। এ সময় তিনি তার চিকিৎসার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, তার চিকিৎসার খবর ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের সর্বস্তরের মানুষ তার পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন ব্যক্তি ও সামাজিক মহলের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে। অনেকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, মুফতি আব্দুস সালাম তরফদারের চিকিৎসার ব্যয়ভার নির্বাহে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চুনারুঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তার উন্নত চিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।


