Screenshot
চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আহম্মদ ফারুক লিপুর চুনারুঘাট উপজেলাবাসীকে সতর্ক ও সচেতন হতে ফেইসবুক পোস্ট দিয়েছেন। পোস্টটি চুনারুঘাট নিউজ24.কম এর পাঠকদের জন্য তুলে ধরা হলো।
“সর্বশেষ বাগবাড়ি গ্রামের সাবিদ নামের যে শিশুটিকে চুনারুঘাট উত্তর বাজারের আইডিয়াল স্কুলের সামনে থেকে সিএনজিতে তুলে নেয়া হয়েছিল মুলত তাকে অপহরণ চক্রের সদস্যরা নতুন বাজার নামিয়ে দেবে বলে সিএনজিতে তুলেছিল।
মুলত সে অপহরণ হয়ছিলো। সিএনজিটি নতুন বাজার অতিক্রম করার সময় সাবিদ নামার জন্য ড্রাইভারকে বললেও তাকে জোর করে আটকে রাখা হয় । তারপর তাকে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করা হয় । এর মধ্যে কোনো এক জায়গায় তার স্কুল ব্যাগটি এবং গলায় ঝোলানো স্কুলের আইডি কার্ডটি ফেলে দেওয়া হয় । সেই ঘটনাটি তার আবছা মনে থাকলেও তখনকার সময়ে তার প্রতিক্রিয়া দেখানোর মতো চেতন অথবা শক্তি কোনটাই ছিল না ।
সাবিদ ছোটবেলা থেকেই অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছেলে হওয়ায় তার হুশ ফিরে আসার সাথে সাথেই কান্নাকাটি চেঁচামেচি শুরু করে এবং অপহরণকারীরা তা দেখে ভড়কে গিয়ে তাকে রাস্তায় ফেলে চলে যায় ।
আপনি নিজেকে প্রশ্ন করুন, একটি শিশু বাচ্চা কিভাবে এত দ্রুত চুনারুঘাট থেকে সিলেট শহরে চলে যেতে পারে, যেখানে তার কাছে সিলেট যাওয়ার মতো কোনো গাড়ি ভাড়া ছিল না!
আমাদের দেশের মানুষের বিবেকে পচন ধরেছে । একটি চক্র এই শিশুদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে অথবা বিক্রি করে দিচ্ছে । এইসব ভয়ংকর তথ্য জেনেও যদি আপনি চুপ থাকেন তাহলে আপনার শিশুটিও আগামীকাল তাদের টার্গেট হতে পারে ।
করনীয়: আইডিয়েল স্কুলের সামনের বিশেষ করে জননীর জুয়েলের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করুন ।
ঐদিনের ঘটনার জিডির সূত্র ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সিএনজিটি শনাক্ত করুন এবং তার চালককে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সদস্যদের চিহ্নিত করতে সম্মিলিত নাগরিকরা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে দেখা করে আলাপ করুন ।
মনে রাখবেন, শুধু আপনার বাড়ি নিরাপদ রেখে লাভ নেই যদি দেশ নিরাপদ না থাকে ।
গোটা দেশটাকে নিজের বাড়ি ভাবুন ।” ধন্যবাদ…


