কাজী মাহমুদুল হক সুজনঃ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অপহরণের ২ দিন পর কেরানীগঞ্জ থেকে হবিগঞ্জের এক প্রবাসী হাফেজকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া প্রবাসী হাফেজ হবিগঞ্জ পৌর শহরের উমেদনগরের আব্দুল খালেকের পুত্র হাফেজ আব্দুল বাছির।
৩০ সেপ্টেম্বর পল্টন থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া বাছির দৈনিক খোয়াইকে জানান, তিনি গত দেড় বছর পূর্বে সৌদি আরব যান। সেখানে একটি কোম্পানিতে তিনি চাকুরী করতেন। হঠাৎ সৌদি সরকার তাদের ২৮ সেপ্টেম্বর একটি ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাটায়।
একই ফ্লাইটে সৌদি আরব থেকে একই কোম্পানিতে কাজ করা দুই যুবক তার সাথে আসে।
ঢাকা নামার পর কৌশলে তাকে সাথে আসা ২ যুবক অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে একটি রুমে আবদ্ধ করে রাখে। সাথে থাকা মোবাইলটিও নিয়ে যায়।
সেখানে দুই দিন আটক রেখে চায়নিজ চাকু দিয়ে হাত ও গলা কাটতে চাইলে হাফেজ বাছির তাদের কাছে প্রান ভিক্ষা চেয়ে বাচে।পরে তারা তার বাড়িতে কল দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।
পরে হাফিজ বাছিরের পরিবারও হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে বিষয়টি অবগত করেন।
এরই প্রেক্ষিতে সৈয়দ মুশফিক আহমেদ তার ঘনিষ্ট ডিএমপি উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী (পিপিএম) এর সহযোগিতা নিয়ে স্থানীয় থানায় অজ্ঞাত নামা ২ জনকে আসামি করে একটি অভিযোগ দেন।
পরে ডিএমপি পুলিশ গোয়েন্দা পুলিশের সহযোগিতা নিয়ে কেরানীগঞ্জের একটি নির্জন রুম থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে সমজিয়ে দেয়।
হাফেজ বাছির তাকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করায় ডিএমপি উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী (পিপিএম), ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন।


