শিক্ষা

রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে শেষ হলো পাঁচ বছরের প্রাত্যহিক সমাবেশ, স্মৃতির পাতায় অমলিন বিদায়

রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে শেষ হলো পাঁচ বছরের প্রাত্যহিক সমাবেশ, স্মৃতির পাতায় অমলিন বিদায়

স্টাফ রিপোর্টারঃ  রাজার বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের জীবনের শেষ প্রাত্যহিক সমাবেশ। দীর্ঘ পাঁচ বছর যে সমাবেশ মুখর ছিল তাদের কলতান, পদধ্বনি আর সবুজ ঘাসে মাখা শৈশবের স্পর্শে, আজ যেন বন্ধ হলো সেই চেনা দুয়ার।

সময় এগিয়ে যায়, ফুরিয়ে আসে জীবনের আবেগঘন অধ্যায়। বাস্তবতার নির্মম সত্যকে উপেক্ষা করার উপায় নেই। তবুও মনে হয়, শেষ হয়েও যেন শেষ হলো না আজকের সমাবেশ!

বিদায়ের এই ক্ষণে স্মৃতির দেয়ালে জমা থাকুক একরাশ আবেগ, বন্ধুত্ব আর ফেলে আসা দিনগুলোর মায়া।