নিউজ ডেস্ক: নেত্রকোনায় সাংবাদিক আলম ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে চুনারুঘাট প্রেসক্লাব।
সন্ত্রাস ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত সংবাদ প্রকাশ ও লেখালেখি করায় তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর কয়েক মাস আগেও তাঁর ওপর গুরুতর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় জড়িতদের যথাসময়ে আইনের আওতায় আনা হলে এমন মর্মান্তিক পরিণতি এড়ানো সম্ভব হতো বলে মনে করে চুনারুঘাট প্রেসক্লাব।
সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ ধরনের নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
চুনারুঘাট প্রেসক্লাব সাংবাদিক আলম ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে।
সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রুখে দাঁড়ান।


