চুনারুঘাট উপজেলা

চুনারুঘাটে চা শ্রমিকদের মজুরি বন্ধে মানবেতর জীবন, পাশে দাঁড়ালেন সৈয়দ শাফকাত, দিলেন ১৭ টন চাল

চুনারুঘাটে চা শ্রমিকদের মজুরি বন্ধে মানবেতর জীবন, পাশে দাঁড়ালেন সৈয়দ শাফকাত, দিলেন ১৭ টন চাল

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে দেউন্দি টি কোম্পানির ৪টি চা বাগানে দীর্ঘ ৪ সপ্তাহ ধরে মজুরি বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন চা শ্রমিকরা। এই সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়েছেন চুনারুঘাট ও মাধবপুরের মাটি ও মানুষের নেতা, এমপি জনাব এস এম ফয়সল মহোদয়ের সুযোগ্য সন্তান, চা শ্রমিকের ভাইয়া খ্যাত সৈয়দ শাফকাত আহমেদ।

আজ ৩ নভেম্বর, মংগলবার সকাল ১০টায় তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে দেউন্দি টি কোম্পানির আওতাধীন ৪টি চা বাগানের শ্রমিকদের মাঝে চাল বিতরণ করা হয়।

জানা যায়, দেউন্দি, নোয়াপাড়া, লালচান, গেলানী ও রঘুনন্দন চা বাগানের প্রায় ৩৪০০ শ্রমিক পরিবারের মাঝে মোট ১৭ টন চাল সহযোগিতা হিসেবে বিতরণ করা হয়েছে। প্রত্যেক শ্রমিক পরিবারকে ৫ কেজি করে চাল প্রদান করা হয়।

নারী চা শ্রমিক শিল্পী উড়াং বলেন, চার সপ্তাহ ধরে বাগানে হাজিরা বন্ধ, ঘরে চাল নাই। শাফকাত ভাইয়া আমাদের খোঁজ রাখছেন এটাই বড় কথা।

দেউন্দি চা বাগানের শ্রমিক রাহুল মাল বলেন, আমরা ব্যক্তিগত ভাবে এবং সকল চা শ্রমিকের পক্ষ থেকে শাফকাত ভাইয়াকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই দুর্দিনে তাঁর এই সহযোগিতা আমরা কখনো ভুলব না।

চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, ৪টি বাগানের শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। আমরা সরকারের কাছে দ্রুত মজুরি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। শাফকাত ভাইয়ার কাছে আমরা ঋণী হয়ে গেলাম।

এ বিষয়ে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা শ্রমিকরা আমাদের পরিবারের অংশ। তাদের দুঃসময়ে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। বাবা এস এম ফয়সল সবসময় শিখিয়েছেন মানুষের পাশে থাকতে। যতদিন এই সংকট থাকবে, আমি আমার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করব।

উল্লেখ্য, মজুরি বন্ধ থাকায় বাগানগুলোতে গত এক মাস ধরে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে এই ১৭ টন চাল বিতরণ শ্রমিক পরিবারগুলোর জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন বাগানের স্থানীয় পঞ্চায়েত নেতৃবৃন্দ, বাগানের সর্দার ও শ্রমিকরা।।