চুনারুঘাট উপজেলা

চুনারুঘাটে সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার সময় দুইজন আটক, কাঠ ও ট্রাক্টর জব্দ

চুনারুঘাটে সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার সময় দুইজন আটক, কাঠ ও ট্রাক্টর জব্দ

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার সময় বন বিভাগের অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ২২ ঘনফুট আকাশমণি কাঠ ও একটি নম্বরবিহীন ট্রাক্টর জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর) সিলেট বন বিভাগের চুনারুঘাটের রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটের ডেওয়াতলী ক্যাম্পসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. খোকন মিয়া (৩৩) ও সুমন মিয়া (৩০)। তাঁদের বাড়ি চুনারুঘাট এলাকায়।

বন বিভাগের অভিযানে অবৈধভাবে গাছ কাটার বিষয়টি ধরা পড়ার পর তাঁদের আটক করা হয়। এ সময় ২২ ঘনফুট আকাশমণি কাঠ ও কাঠ পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন ট্রাক্টরটি জব্দ করা হয়।