চুনারুঘাট উপজেলা

চুনারুঘাটে এসিল্যান্ডের অভিযানে তাড়া খেয়ে বনে পালালেন বালু খেকোরা, ধ্বংস মেশিন-পাইপ

চুনারুঘাটে এসিল্যান্ডের অভিযানে তাড়া খেয়ে বনে পালালেন বালু খেকোরা, ধ্বংস মেশিন-পাইপ

বিশেষ প্রতিনিধি : চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার। প্রশাসনের অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা বনের মধ্য দিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল থেকে নিয়ে সন্ধা পর্যন্ত উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

তাছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ারের নেতৃত্বে এডিএম আদালতের আদেশ বাস্তবায়নে সরকারি খাস খতিয়ানভুক্ত কবরস্থানের সীমানা চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিরোধীয় পক্ষসমূহকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

পরবর্তীতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একই এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তিনি। প্রশাসনের অভিযানের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা বনের মধ্য দিয়ে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।

সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।