নিউজ ডেস্কঃ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে উক্ত ইউনিয়নের সাটিয়াজুরী গ্রামের আব্দুল মন্নানের ছেলে ব্যবসায়ী মোঃ শামীম মিয়া হবিগঞ্জের জেলা প্রশাসক এবং জেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতির বরাবরে গত ১ লা নভেম্বর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, নিয়ম নীতি তোয়াক্কা না করে সম্পুর্ন তথ্য গোপন করে মেসার্স বীজ ঘর নামের প্রতিষ্টান মোঃ জাহির মিয়াকে সাটিয়াজুরী ইউনিয়নের সার ডিলার নিয়োগ পান। অথচ উনার নামে রয়েছে বিসিআইসি সারের ডিলার,খাদ্য বান্ধব চাউলের ডিলার,বিএডিসির বীজ ডিলারসহ অন্যান্য ব্যবসা। এতসব ডিলারসীপ থাকা সত্বেহ কিভাবে তিনি সার ডিলার পেলেন তা তদন্ত করে দেখতে জেলা প্রশাসকের কাছে অভিযোগে উল্লেখ করেন। লিখিত অভিযোগে শামীম মিয়া উল্লেখ করেন প্রথম বাচাইয়ে তার নাম ১ নাম্বারে থাকলেও অজ্ঞাত কারনে তাকে ২ নাম্বার তালিকায় রেখে জাহির মিয়াকে নিয়োগ দেয়া হয়েছে সম্পুর্ন তথ্য গোপনের মাধ্যমে। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন শামীম মিয়া।


