চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে দুইজনের ৬ মাস করে কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি: চুনারুঘাট উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) উপজেলার রানীগাঁও ইউনিয়নের বিশ্রাবন এলাকায় গাঁজা সেবন করে সমাজে অশান্তি সৃষ্টির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন, জনশৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।