মোঃ তোফাজ্জল মিয়া : অত্যন্ত হৃদয়বিদারক ও দুঃখজনক ঘটনা। শায়েস্তাগঞ্জ থেকে কুমিল্লা যাওয়ার পথে ট্রেনে দুষ্কৃতকারীদের কবলে পড়ে মূল্যবান মালামাল হারিয়েছেন দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সাইফুর রহমান।
জানা যায়, কসবা রেলওয়ে স্টেশনের কাছাকাছি সময়ে দুষ্কৃতকারীরা ট্রেন থেকে তাঁর ল্যাপটপ, মোবাইল ফোন, দুটি পেনড্রাইভ এবং ব্যাগে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
একজন শিক্ষকের কাছে এসব জিনিস শুধু আর্থিক মূল্যের সম্পদ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে দীর্ঘদিনের পরিশ্রম, ব্যক্তিগত স্মৃতি, শিক্ষাদান ও পেশাগত জীবনের অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষ করে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্ট হারানোর কষ্ট সহজে পূরণ হওয়ার নয়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষক ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, সাইফুর রহমান স্যারের মোবাইল ফোনটি অন্য কারও হাতে থাকায় ওই নম্বর থেকে কোনো ধরনের অসংগতিপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বার্তা কিংবা আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।
কেউ ওই নম্বর থেকে আর্থিক সহায়তা বা লেনদেনের অনুরোধ পেলে যাচাই-বাছাই ছাড়া কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
একজন শিক্ষকের এমন অসহায় মুহূর্তে তাঁর পাশে দাঁড়ানো এবং সবাইকে সতর্ক করাই এখন আমাদের দায়িত্ব।


