নিউজ ডেস্কঃ চুনারুঘাট উপজেলার দুর্গাপুর বাজারের গোপালপুর গ্রামের ফারুক মিয়ার মেয়ে মাছুমা ইসলাম মুন্নি এখন একজন চিকিৎসক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুর্গাপুর বাজারসংলগ্ন গোপালপুর গ্রামের কৃতী সন্তান মাছুমা ইসলাম মুন্নি সফলতার সঙ্গে এমবিবিএস (MBBS) ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে নিজের স্বপ্ন পূরণ করেছেন। তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।
ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করেন। দীর্ঘ শিক্ষাজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া তাঁর এই অর্জন পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
মাছুমা ইসলাম মুন্নির এই সাফল্যে তাঁর পরিবার, শিক্ষকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দিত ও গর্বিত। তাঁর এই অর্জন এলাকার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।
সবার প্রত্যাশা, একজন মানবিক ও আদর্শ চিকিৎসক হিসেবে মাছুমা ইসলাম মুন্নি ভবিষ্যতে মানুষের সেবা করে যাবেন এবং তাঁর মেধা, জ্ঞান ও দক্ষতা দিয়ে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।



