সাটিয়াজুরী প্রতিনিধি: নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টি ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সুন্দরপুর বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সজাগ ও সোচ্চার থাকতে হবে।
তারা আরও বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। পাশাপাশি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
প্রতিবাদ সভায় সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির সমর্থকরা উপস্থিত ছিলেন।



