চুনারুঘাটে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উপজেলা শাখা গঠন

নিউজ ডেস্ক :দ্বীনি আদর্শ ও নৈতিকতার আলোকে নতুন নেতৃত্ব গঠনের প্রত্যয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের চুনারুঘাট উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

২২ নভেম্বর(সোমবার) তারিখে এ কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান সুজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাকিবুল হাসান এবং বাহুবল উপজেলা শাখার সভাপতি মো. কে এম আল মামুন।

নবগঠিত কমিটিতে সৈয়দ তাহমিদকে আহ্বায়ক এবং সৈয়দ হামজাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন নেতৃত্বের মাধ্যমে দ্বীনি আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রসমাজের মাঝে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও আদর্শিক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পরিশেষে নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলের জন্য দোয়া করা হয়, মহান আল্লাহ তাআলা যেন তাঁদের দ্বীনের খেদমতে কবুল করেন এবং দায়িত্ব পালনে ইখলাস, নিষ্ঠা ও দৃঢ়তায় অটল থাকতে পারেন।