চুনারুঘাট উপজেলা

চুনারুঘাটে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিতর্ক প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং মাদকবিরোধী সমাবেশে জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ

চুনারুঘাটে  স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিতর্ক প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং মাদকবিরোধী সমাবেশে জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ

আব্দুর রাজ্জাক রাজু:  চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিতর্ক প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং মাদকবিরোধী সমাবেশসহ দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। সবকটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী।
সোমবার সকাল ১০টায় দেওরগাছ ইউনিয়নের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কর্মসূচি এবং একই ইউনিয়নের চানপুর চা বাগানে চা শ্রমিকদের জন্য ফ্রি-মেডিকেল টিমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
পরবর্তীতে দুপুর ১২টায় চুনারুঘাট পৌরসভার ঐতিহ্যবাহী দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌঁছান তিনি। সেখানে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দিনের শেষভাগে, বিকেল ৩টায় সীমান্ত এলাকায় গাজীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে একটি মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক। পরবর্তীতে গাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উঠান বৈঠক ও মাদক বিরোধী ক্যাম্পেইনে অংশগ্রহণ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী এবং সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ আলী, ডানকান ব্রাদার্সের ডিজিএম কালাম আজাদ, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ নাহা, গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের, গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আঃ হামিদ,সাধারণ সম্পাদক মীর সেলিম ও সাবেক সভাপতি মুন্সি শফিকুর রহমান জামাল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে চুনারুঘাট থানার এসআই নারায়ণ এবং ট্রাফিক পুলিশের এসআই কামাল আহমেদসহ স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।