মোঃ তোফাজ্জল মিয়া : আন্তর্জাতিক যুব সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার (IYCM)-এর বাংলাদেশ কান্ট্রি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের যুব সংগঠক মো. খালিদ হাসান।
সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক স্বাগত বার্তায় তাঁকে বাংলাদেশ কান্ট্রি অ্যাম্বাসেডর হিসেবে স্বাগত জানানো হয়।
খালিদ হাসান দীর্ঘদিন ধরে শিক্ষা, বিজ্ঞানচর্চা, স্বেচ্ছাসেবা ও সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তরুণদের নিয়ে কাজ করার পাশাপাশি জলবায়ু সচেতনতা ও পরিবেশ সংরক্ষণেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।
নতুন এ দায়িত্বের মাধ্যমে তিনি দেশের তরুণদের সঙ্গে আন্তর্জাতিক যুবসমাজের যোগাযোগ বাড়ানো, যুব নেতৃত্বের বিকাশ এবং সামাজিক উন্নয়নমূলক কাজে তরুণদের অংশগ্রহণ বাড়াতে কাজ করার সুযোগ পাবেন।
IYCM-এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, খালিদ হাসানের নেতৃত্বে বাংলাদেশের তরুণদের সম্পৃক্ততা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক উদ্যোগ আরও জোরদার হবে।
তাঁর এ অর্জনে চুনারুঘাটের যুবসমাজের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। এ দায়িত্বের মাধ্যমে চুনারুঘাটের তরুণদের সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
IYCM একটি আন্তর্জাতিক যুবভিত্তিক সংগঠন। তরুণদের নেতৃত্ব, দক্ষতা বৃদ্ধি ও সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।


