চুনারুঘাটে বেড়েছে মাদকের প্রভাব

স্নাস্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে মাদকের প্রভাব বেড়েছে। আসক্তদের সিংহভাগ স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-যুবক।

খোঁজ নিয়ে জানা গেছে, চুনারুঘাট পৌর শহরসহ দশটি ইউনিয়নেই মাদকের চরম প্রভাব বিস্তৃত হয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় সহজেই মাদক প্রবেশ করছে। মাদকের ভয়াল এই থাবায় পারিবারিক জীবনেও অশান্তি নেমে আসছে। ভবিষ্যৎ নষ্ট হচ্ছে উদীয়মান তরুণ বা যুবকদের৷

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির সাথে সাথে পারিবারিক সচেতনতাও প্রয়োজন।