চুনারুঘাটে পর্দার আড়ালে গুণী আলোকচিত্রী বাবুল মিয়া

শেখ আমির হামজা: চুনারুঘাটের এক নীরব সৈনিক,একজন অবহেলিত সাংবাদিক ও গুণী আলোকচিত্রী বাবুল মিয়া।

ছোটবেলা থেকেই তাঁকে দেখে আসছি চুনারুঘাটের বিভিন্ন জায়গায় কাঁধে ক্যামেরা নিয়ে ছুটে চলেছেন।

অন্যদের গল্প, এলাকার ইতিহাস আর অসংখ্য মুহূর্ত তিনি বন্দী করেছেন নিজের ক্যামেরায়।

কিন্তু আশ্চর্যের বিষয়,যিনি সবার গল্প তুলে ধরেছেন, আজও তাঁর নিজের গল্পটা কেউ তুলে ধরল না।

এত বছরের পরিশ্রমের পরও কোনো পদ-পদবি নেই, নেই প্রাপ্য স্বীকৃতি।

কিছু মানুষ সত্যিই অবহেলায় হারিয়ে যান,অথচ তাঁদের অবদান কখনো হারায় না।

বাবুল মিয়াকে সহযোগিতা করলে হয়তো তিনি তার কাজের পরিসর বৃদ্ধি করবেন৷ এমনটাই প্রত্যাশা তার৷