চুনারুঘাট উপজেলা

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে চুনারুঘাটে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে চুনারুঘাটে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা

মোঃ তোফাজ্জল মিয়া : ইশা ব্লাড ব্যাংক চুনারুঘাট উপজেলা শাখার আয়োজনে এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট থানা ও পৌর শাখার ব্যবস্থাপনায় চুনারুঘাট মধ্যবাজারে আজ (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পে দিনব্যাপী শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান। পরীক্ষা শেষে প্রত্যেককে ব্লাড গ্রুপ কার্ড প্রদান করা হয়।

ক্যাম্পে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট থানা ও পৌর শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, মানুষের সেবাই তাদের মূল লক্ষ্য। রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে রক্তদাতা খুঁজে পেতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

সাধারণ মানুষ এ সেবামূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।