স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সাল-এর সাথে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম। উল্লেখ্য, তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের একমাত্র ছোট ভাই।
আজ আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেতৃদ্বয়ের মধ্যে এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সাল এলাকায় সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ বজায় রেখে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একযোগে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সুশীল সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের মতে, এই সৌজন্য সাক্ষাৎ কেবল একটি নিয়মরক্ষা নয়; বরং তা চুনারুঘাট-মাধবপুরের রাজনৈতিক সংস্কৃতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সোহার্দ্যের এক সুন্দর দৃষ্টান্ত। রাজনৈতিক মতপার্থক্য বা দলগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে এলাকার টেকসই উন্নয়নে এমন ইতিবাচক সম্পর্ক সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।


