রাজনীতি

শেষে এসেও আলোচনার শীর্ষে সংরক্ষিত এমপি শাম্মি আক্তারের ভাই সাইফুল

শেষে এসেও আলোচনার শীর্ষে সংরক্ষিত এমপি শাম্মি আক্তারের ভাই সাইফুল

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এমপি শাম্মি আক্তারের ছোট ভাই সাইফুল ইসলাম। এখন পর্যন্ত যতজন প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন তাদের মধ্যে সর্বশেষ তিনি।
নিজের ইচ্ছা প্রকাশের পরপরই কাল বিলম্ব না করে জোরেসোরে নেমেছেন প্রচার প্রচারণায়।দ্রুতই উঠে এসেছেন আলোচনায়ও।

সকল প্রার্থীই বেশ আগ থেকেই মাঠে নেমেছেন। করছেন উঠান বৈঠক, গণসংযোগ এবং নিজেদের বিভিন্ন প্রচার প্রচারণা। তাদের মধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি ছালেহ উদ্দিন বাবরু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক মেম্বার আঃ আওয়াল, সাবেক মেম্বার লিটন জমাদার, ইউনিয়ন জামায়াতের আমির মোস্তফা হোসাইন মস্তু, গোছাপাড়া আখঞ্জী বাড়ির জসিম উদ্দিন আখঞ্জী, সমাজ সেবক শামসুল আলম ফুল মিয়া, তাহেরী যুব কমিটির ইমন মিয়া প্রমূখ।

তাদের মধ্যে আলোচনায়, জাকির হোসেন পলাশ , ছালেহ উদ্দিন বাবরু, আওয়াল মেম্বার ও লিটন মেম্বারের নাম শোনা যাচ্ছে।

সাইফুল ইসলাম সবার শেষে আসার পরও আলোচনার শীর্ষে চলে আসার নেপথ্যে যা রয়েছে তা হলো, তিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তারের ছোট ভাই।
ইতিমধ্যেই তার বোনের কাছ থেকে পাওয়া বরাদ্দের বেশ কিছু কাজ করিয়েছেন নিজে দায়িত্ব নিয়ে। তার প্রয়াত নানা আবুল হাশিম চেয়ারম্যানকে আহম্মদাবাদ ইউনিয়নের উন্নয়নের রুপকার হিসাবে আখ্যায়িত।

তার বাবা মৃত সিরাজুল ইসলাম মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন। তিনি যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করার কারণে সিরাজুল ইসলামের বাপ-চাচাকে শহীদ করে দিয়েছিল পাক হানাদার বাহিনী।

সাইফুল ইসলাম সাহসী এবং স্পষ্টভাষী।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত।
চুনারুঘাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গোছাপাড়া একটি সংঘবদ্ধ গ্রাম।
তিনি সেই গ্রামের সমর্থন আদায় করে নিয়েছেন নিজ বাড়িতে পরামর্শ সভা ডেকে। বৈঠক করছেন ইউনিয়নের অন্যান্য গ্রামেও।

তাতেও যথেষ্ট সাড়া পেয়েছেন।
ন্যায় বিচার এবং উন্নয়নের অঙ্গিকার তার প্রথম শ্লোগান।
তিনি নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দেওয়ার পর থেকেই বিভিন্ন প্রার্থীর সাথে দীর্ঘদিন ঘুরে বেড়ানো কর্মীরাও অনেকেই স্বেচ্ছায় চলে আসছেন তার সাথে।

এলাকায় গুঞ্জন উঠেছে সাইফুল ইসলাম এই সময়ের যোগ্য প্রার্থী। সাইফুল যদি নিজের মাঠের অবস্থা ধরে রাখতে পারেন তাহলে আগামী দিনের আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হতে পারেন সাইফুল ইসলাম।