চুনারুঘাট প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চুনারুঘাট উপজেলার আলোচিত বগাডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়কুমার হাজরা গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কমিটিটি অনুমোদন করেন।
অনুমোদিত কমিটিতে মাজেদা খাতুনকে সভাপতি এবং রীতা হোম চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটি অনুমোদনের পর এলাকায় স্বস্তি দেখা দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়নে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
অনুমোদিত কমিটির সদস্যরা হলেন:
. মাজেদা খাতুন — সভাপতি
. মারুফ হোসেন — সহসভাপতি
. মুক্তারাণী শীল — বিদ্যোৎসাহী মহিলা সদস্য
. আশরাফুল ইসলাম তালুকদার — সদস্য
. সৈয়দা মাসকুরা আক্তার — সদস্য
. শফিকুল ইসলাম তালুকদার দুলাল— সদস্য
. আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী — দাতা সদস্য
. রফিকুল ইসলাম — অভিভাবক সদস্য
. জালাল আহমেদ — শিক্ষক সদস্য
. শেখ জাহাঙ্গীর আলম — উচ্চ বিদ্যালয় প্রতিনিধি
. রীতা হোম চৌধুরী — সদস্য সচিব
শামীম আহমেদ — ওয়ার্ড মেম্বার
নবগঠিত কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


