শিক্ষা

কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মহিলা দলের নেত্রী খালেদা আক্তার

কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মহিলা দলের নেত্রী খালেদা আক্তার

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলার কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী সৈয়দা খালেদা আক্তার শিল্পী। তিনি দেওরগাছ ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার শামসুন্নাহার চৌধুরীর মেয়ে ও চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবু নাঈম হালিম এর চাচাতো বোন।

এলাকাবাসী ও অভিভাবকদের আশা বিএনপির নেত্রী সৈয়দা খালেদা খাতুন শিল্পীর মাধ্যমে কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হবে।