চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার নয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সুমন মাহমুদ। তিনি এনালিটিক লার্নার একাডেমীর ফাউন্ডার ও সিইও।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সভাপতি মোঃ সুমন মাহমুদ।
নবনির্বাচিত সভাপতি মোঃ সুমন মাহমুদ বলেন, নয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভ হিসেবে দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও আনন্দিত। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে সহযোগিতা করা এবং শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। এ দায়িত্ব পালনে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, আমরা চাই, বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী মানসম্মত শিক্ষা লাভ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। এ লক্ষ্যে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে স্বচ্ছতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চাই।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।


