রাজনীতি

চুনারুঘাটে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

চুনারুঘাটে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে চুনারুঘাট প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা আবু তৈয়ব আল হুসাইন। সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক হাফেজ এনামুল হক সরদার।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি দরবেশ আলী মুহুরী, সাধারণ সম্পাদক বাছির আহমদসহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

সভায় চুনারুঘাটকে মাদকমুক্ত ও আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসন, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় দেশের চলমান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি ডিজেল, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

মতবিনিময় সভায় বক্তারা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজের অসংগতি তুলে ধরার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা চুনারুঘাটের উন্নয়ন, সামাজিক শান্তি ও জনকল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে উপস্থিত সাংবাদিক ও নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপজেলা শাখার নেতৃবৃন্দ।