বিশেষ প্রতিনিধি: স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (VDF) সিলেট বিভাগীয় নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ খালিদ হাসান।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা VSO Bangladesh-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত VDF ২০২৩ সাল থেকে দেশের ৬৪টি জেলায় তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করতে কাজ করছে। তরুণদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
নতুন দায়িত্ব পেয়ে মোঃ খালিদ হাসান বলেন, তরুণদের ঐক্যবদ্ধ করে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে তিনি কাজ করবেন। পাশাপাশি তরুণদের নেতৃত্বের বিকাশ এবং সমাজের কল্যাণে তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেবেন।
তার এই নতুন দায়িত্বের মধ্য দিয়ে সিলেট বিভাগে স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ আরও গতিশীল হবে এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।


