শিক্ষা

অসুস্থ শিক্ষার্থীর জন্য আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

অসুস্থ শিক্ষার্থীর জন্য আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

নিউজ ডেস্ক: চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মানবিকতা ও দায়িত্বশীলতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষিকা।

জানা যায়, বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ বোধ করলে বিষয়টি সিনিয়র শিক্ষিকা নাসরিন জাহান কে জানায়। পরে তিনি বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ নাহাকে অবগত করেন।

বিষয়টি জানার পর প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। অন্য শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে অসুস্থ শিক্ষার্থীকে আলাদা রেখে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। এ সময় দায়িত্ব পালন করেন মাত্র একজন শিক্ষিকা।

একদিকে শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা, অন্যদিকে অন্য শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নেওয়া এই উদ্যোগটি প্রশংসার দাবি রাখে।

বিদ্যালয়ের এমন মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট শিক্ষিকা, প্রধান শিক্ষকসহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল।