চুনারুঘাট উপজেলা

আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী

আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী

জামাল হোসেন লিটন, চুনারুঘাট।। আজ রবিবার ৬ নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০ তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর আজকের এই দিনে মৃত্যুবরণ করেন।

। তিনি পাকিস্তান আমলে একবার এবং স্বাধীনতার পর বারবার চুনারঘাট সদর ইউপির চেয়ারম্যান ছিলেন। হবিগঞ্জের দুঃখ খোয়াই নদীর গতিপথ পরিবর্তনে তিনি বিশেষ ভূমিকা পালন করেন হবিগঞ্জ এবং চুনারুঘাট শহর দু’টিকে ভাঙন এবং বন্যার হাত থেকে রক্ষায় অসামান্য অবদান রেখেছিলেন।

স্বেচ্ছা শ্রমের এ কাজের জন্য তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পদক পেয়েছিলেন এবং চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।
চুনারুঘাটে একটি হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিলে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন এবং তিনি জমি দান করেন। হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, অগ্রণী উচ্চ বিদ্যালয় অন্যতম দাতা। চুনারুঘাট সদর ঈদগাহ, সাহিত্য নিকেতন এবং চুনারুঘাট শ্মশান কমিটির সভাপতি ছিলেন।

পাকিস্তান আমলে চুনারুঘাট থানা মুসলিম লীগের সভাপতি এবং পরবর্তীকালে ১৯৭৯ সালে চুনারুঘাট থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।উল্লেখ্য যে তিনি, চুনারঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন,আশার ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়াস উদ্দিন খসরু, বিশিষ্ট মুরুব্বী আলাউদ্দিন ও সমাজসেবক নাসির উদ্দিনের গর্বিত পিতা।