মোঃ তোফাজ্জল মিয়া: কিশোরগঞ্জে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক গোল কাপ ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে জয় পেয়েছে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি। দলের হয়ে জয়সূচক গোল করে ম্যাচসেরার (ম্যান অব দ্য ম্যাচ) পুরস্কার জিতেছেন শাহীন মিয়া।
ম্যাচে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য, আত্মবিশ্বাস ও দলীয় সমন্বয়ের পরিচয় দেন। শাহীন মিয়ার গুরুত্বপূর্ণ গোলে প্রতিপক্ষকে হারিয়ে জয় তুলে নেয় দলটি।
এ জয়ে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। টুর্নামেন্টে দলের এ সাফল্যে খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন ফুটবলপ্রেমীরা।
আগামী ম্যাচগুলোতেও জয়ের ধারাবাহিকতা বজায় রেখে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি আরও ভালো ফলাফল অর্জন করবে—এমন প্রত্যাশা সমর্থকদের।


