রাজনীতি

চুনারুঘাটে এনসিপির নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে এনসিপির নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুনারুঘাট উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় চুনারুঘাটের মুসলিম হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) নাহিদ উদ্দিন তারেক। প্রধান বক্তা ছিলেন এনসিপি হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসিত তরফদার মিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি।

চুনারুঘাট উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা শাখার সদস্য সচিব মোঃ মাহমুদ আলী জুয়েল।

সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।